স্মার্ট কার্ড ডাউনলোড করার নিয়ম ২০২৬

স্মার্ট কার্ড অনলাইনে ডাউনলোড করা যায়না। কারণ, এটি একটি প্লাস্টিকের কার্ড। তবে, ভোটার আইডি কার্ডের অনলাইন কপি ডাউনলোড করা যায়।

স্মার্ট কার্ড হচ্ছে চিপ সম্বলিত একটি প্লাস্টিকের কার্ড। এটি সরাসরি নির্বাচন কমিশন থেকে বিতরণ করা হয়েছে এবং হচ্ছে। ঘরে বসে অনলাইন থেকে এই কার্ডটি ডাউনলোড করতে পারবেন না।

তবে, আপনি যদি ভোটার হওয়ার পরেও এখনো স্মার্ট এনআইডি কার্ড না পেয়ে থাকেন, তাহলে কীভাবে স্মার্ট কার্ড পেতে হবে এটি জানতে শেষ অব্দি পড়ুন।

স্মার্ট কার্ড ডাউনলোড করার নিয়ম

অনলাইনে স্মার্ট আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন না। কারণ এটি একটি প্লাস্টিকের কার্ড। তবে ভোটার আইডি কার্ডের অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন। এজন্য, এনআইডি একাউন্ট রেজিস্টার করতে হবে।

এনআইডি একাউন্ট রেজিস্ট্রেশন সম্পন্ন করে এনআইডি পোর্টাল থেকে ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন। এই ভোটার আইডি কার্ডের কপিটি লেমিনেটিং করে ব্যবহার করতে পারবেন যেকোনো কাজে।

ভোটার আইডি কার্ডের অনলাইন কপি ডাউনলোড

অনলাইন কপি ডাউনলোড করতে ভিজিট করুন https://services.nidw.gov.bd/nid-pub/claim-account এই ওয়েবসাইট। অতঃপর, প্রথম ঘরে আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার লিখুন অথবা NIDFN326873263 এভাবে ভোটার স্লিপ নাম্বার লিখুন।

ভোটার স্লিপের নাম্বার ব্যবহার করতে চাইলে শুরুতে NIDFN লিখতে হবে এবং কোনো স্পেস দেয়া যাবেনা। উদাহরণ – NIDFN48263827 এভাবে লিখতে হবে।

দ্বিতীয় ঘরে দিন-মাস-বছর ফরম্যাটে জন্ম তারিখ লিখুন। নিচের ছবিতে দেখানো কোডটি ফাঁকা ঘরে লিখে সাবমিট বাটনে ক্লিক করুন। তারপর, পপআপ আসলে বহাল বাটনে ক্লিক করুন।

ভোটার নিবন্ধনের সময় দেয়া বর্তমান ও স্থায়ী ঠিকানা নির্বাচন করুন। মোবাইল নাম্বারের ওটিপি কোড সেন্ড করে সেই কোডটি দিয়ে মোবাইল ভেরিফিকেশন করুন। অতঃপর, NID Wallet অ্যাপ ইনস্টল করে QR কোডটি স্ক্যান করে ফেস ভেরিফিকেশন করুন।

সবশেষে, এনআইডি একাউন্টের জন্য ইউজারনেম ও পাসওয়ার্ড সেট করে নিন। তাহলেই এনআইডি প্রোফাইল থেকে স্মার্ট কার্ডের অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন।

তবে, আপনারা যারা অনেক আগে ভোটার হওয়ার পরেও এখনো স্মার্ট কার্ড পাননি, তারা কবে এবং কীভাবে স্মার্ট কার্ড পাবেন জানতে শেষ অব্দি পড়ুন।

স্মার্ট কার্ড কিভাবে পাবেন

যারা অনেক আগে ভোটার হওয়ার পরেও এখনো স্মার্ট কার্ড পাননি, তারা স্মার্ট কার্ডের স্ট্যাটাস চেক করার মাধ্যমে আপনার স্মার্ট কার্ডটি তৈরি হয়েছে কিনা জেনে নিতে পারবেন। স্মার্ট কার্ড তৈরি হলে সেটি কবে বিতরণ করা হবে সেটিও জানতে পারবেন।

স্মার্ট কার্ড কবে পাবেন জানতে ভিজিট করুন  https://services.nidw.gov.bd/nid-pub/card-status  এই ওয়েবসাইট। এরপর, প্রথম ঘরে আপনার এনআইডি কার্ডের নাম্বার লিখুন। দ্বিতীয় ঘরে দিন-মাস-বছর এই ফরম্যাটে জন্ম তারিখ লিখুন।

ছবিতে দেখানো ক্যাপচা কোডটি নিচের ফাঁকা ঘরে লিখে সাবমিট বাটনে ক্লিক করুন। তাহলে আপনার স্মার্ট এনআইডি কার্ড তৈরি হয়েছে কিনা এবং তৈরি হলে সেটি কবে বিতরণ করা হবে জানতে পারবেন।

তবে, আপনার যদি এনআইডি কার্ডের নাম্বার জানা না থাকে, তাহলে প্রথম ঘরে NIDFN লিখে স্পেস না দিয়েই ভোটার স্লিপ নাম্বার লিখবেন। উদাহরণ – NIDFN482919292 এভাবে লিখতে হবে।

স্মার্ট কার্ড কবে পাবো

স্মার্ট কার্ড কবে পাবেন এটি নির্ভর করছে আপনার স্মার্ট কার্ডটি তৈরি হয়েছে কিনা। ইতোমধ্যে দেশের অনেক ভোটারকে স্মার্ট এনআইডি কার্ড বিতরণ করা হয়েছে। যারা এখনো Smart NID Card পাননি, তারা এনআইডি পোর্টাল থেকে স্মার্ট কার্ডের স্ট্যাটাস চেক করুন।

উপরে দেখানো পদ্ধতি অনুসরণ করে আপনার স্মার্ট কার্ডের স্ট্যাটাস চেক করুন। অতঃপর, যদি স্মার্ট কার্ডটি তৈরি হয়ে থাকে, তাহলে সেটির বিতরণ তারিখ দেখতে পাবেন। বিতরণ কেন্দ্র এবং বিতরণের তারিখ দেখে আপনার কার্ডটি সংগ্রহ করতে পারবেন।

তবে, যদি স্মার্ট কার্ড তৈরি না হয়ে থাকে, তাহলে অপেক্ষা করতে হবে। বর্তমানে স্মার্ট এনআইডি কার্ড বিতরণ করা বন্ধ রয়েছে। তাই, যারা নতুন ভোটার এবং যারা আগের ভোটার হয়েও স্মার্ট কার্ড পাননি, তারা স্মার্ট কার্ড তৈরি হওয়ার জন্য অপেক্ষা করুন।

সারকথা

স্মার্ট এনআইডি কার্ড কবে পাবেন এবং কীভাবে পাবেন সেটি আলোচনা করা হয়েছে এই পোস্টে। এছাড়া, যারা স্মার্ট কার্ড ডাউনলোড করতে চান, তাদের জন্যও গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে। ভোটার আইডি কার্ড এবং জন্ম নিবন্ধন সনদ সংক্রান্ত আপডেট তথ্য জানতে ওয়েবসাইটটি ঘুরে দেখুন।

FAQ

ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে কত টাকা লাগে?

ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে কোনো টাকা লাগেনা। ভোটার স্লিপের নাম্বার/এনআইডি নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে এনআইডি একাউন্ট নিবন্ধন করে আইডি কার্ডের অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন।

ভোটার আইডি কার্ডের অনলাইন কপি দিয়ে সব কাজ করা যাবে?

হ্যাঁ, যেসব জায়গায় ভোটার আইডি কার্ড প্রয়োজন, সে সকল জায়গায় ভোটার আইডি কার্ডের অনলাইন কপি ব্যবহার করতে পারবেন।

ফেস ভেরিফিকেশন করবো কিভাবে?

গুগল প্লে স্টোর থেকে NID Wallet অ্যাপটি ইনস্টল করে নিন। এনআইডি একাউন্ট রেজিস্টার করার সময় QR Code স্ক্যান করে উক্ত অ্যাপটি দিয়ে ফেস ভেরিফিকেশন করতে পারবেন।

সম্পর্কিত তথ্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *