স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করুন অনলাইনে ২০২৬

স্মার্ট কার্ড চেক করতে চাচ্ছেন কিন্তু নিয়ম জানেন না? স্মার্ট কার্ডের স্ট্যাটাস চেক করার মাধ্যমে আপনার স্মার্ট কার্ডটি তৈরি হয়েছে কিনা জানতে পারবেন।

অনেক আগে ভোটার হয়েছেন কিন্তু এখনো স্মার্ট এনআইডি কার্ড হাতে পাননি এমন মানুষের সংখ্যা কম নয়। Smart Card Status Check করার মাধ্যমে কার্ডটি বিতরণ হয়েছে নাকি বিতরণ করার জন্য তৈরি হয়েছে সেটি জানতে পারবেন।

ঘরে বসে অনলাইনে স্মার্ট ভোটার আইডি কার্ডের স্ট্যাটাস চেক করার পদ্ধতি জানতে পোস্টটি শেষ অব্দি পড়ুন।

স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক

স্মার্ট কার্ড চেক করতে ভিজিট করুন https://services.nidw.gov.bd/nid-pub/card-status এই লিংকে। এরপর, প্রথম ঘরে এনআইডি নাম্বার বা NIDFN লিখে স্পেস না দিয়েই ভোটার স্লিপ নাম্বার লিখুন।

দ্বিতীয় ঘরে দিন-মাস-বছর ফরম্যাটে জন্ম তারিখ লিখুন। অতঃপর, ছবিতে দেখানো কোডটি নিচের ফাঁকা ঘরে লিখুন এবং সাবমিট বাটনে ক্লিক করুন।

NID Smart Card Status Check

তাহলে, আপনার স্মার্ট এনআইডি কার্ডটি বিতরণ করার জন্য প্রস্তুত হয়েছে কিনা জানতে পারবেন।

Smart Card Status Check

  • স্মার্ট কার্ডের স্ট্যাটাস চেক করতে https://services.nidw.gov.bd/nid-pub/card-status এই লিংকে যান।
  • প্রথম ঘরে এনআইডি নাম্বার অথবা ফরম নাম্বার লিখুন।
  • দ্বিতীয় ঘরে দিন-মাস-বছর এই ফরম্যাটে জন্ম তারিখ লিখুন।
  • ক্যাপচাটি দেখে নিচের ফাঁকা ঘরে লিখে সাবমিট বাটনে ক্লিক করুন।

এই পদ্ধতি অনুসরণ করে যেকোনো ব্যক্তির স্মার্ট এনআইডি কার্ড তৈরি হয়েছে কিনা জানতে পারবেন। এনআইডি কার্ডের নাম্বার জানা না থাকলে ভোটার স্লিপের নাম্বার ব্যবহার করতে পারেন। তবে, ভোটার স্লিপের নাম্বার দিলে শুরুতে NIDFN লিখতে হবে।

উদাহরণ – NIDFN92294740

উপরোক্ত পদ্ধতি অনুসরণ করে তথ্যগুলো পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করলে Smart NID Card Status Check করতে পারবেন। সাবমিট বাটনে ক্লিক করার পর নিচের ছবির মতো দেখতে পাবেন। এখানে আপনার ভোটার আইডি কার্ডের স্ট্যাটাস দেখতে পারবেন।

Smart Card Status Check

আপনার কার্ডটি ইতোমধ্যে বিতরণ করা হয়ে গেলে এই স্ট্যাটাস দেখাবে। যদি কার্ডটি তৈরি হয় এবং বিতরণের জন্য প্রস্তুত থাকে, তবে স্ট্যাটাস Pending দেখাবে।

স্মার্ট কার্ড এখনো তৈরি না হয়ে থাকলে নিচের ছবির মতো স্ট্যাটাস দেখতে পাবেন। এটি নতুন ভোটারদের ক্ষেত্রে হয়ে থাকে। কারণ, নতুন ভোটারদের এখনো স্মার্ট কার্ড তৈরির উদ্যোগ নেয়া হয়নি।

Smart Card Check

এছাড়াও, এসএমএস এর মাধ্যমে আপনার স্মার্ট আইডি কার্ডের স্ট্যাটাস জেনে নিতে পারবেন। এজন্য নিচের পদ্ধতি অনুসরণ করুন।

SMS এর মাধ্যমে স্মার্ট কার্ড চেক

SMS এর মাধ্যমে স্মার্ট কার্ডের স্ট্যাটাস চেক করতে ম্যাসেজ অপশনে গিয়ে SC<স্পেস>NID<স্পেস>NID Number এভাবে ম্যাসেজ লিখুন এবং 105 নাম্বারে ম্যাসেজটি সেন্ড করুন। তাহলে, ফিরতি ম্যাসেজে আপনার স্মার্ট ভোটার আইডি কার্ড তৈরি হয়েছে কিনা জানতে পারবেন।

উদাহরণ – SC NID 982874844 এভাবে ম্যাসেজ লিখে 105 নাম্বারে সেন্ড করুন।

যদি ভোটার আইডি কার্ডের নাম্বার জানা না থাকে, তাহলে ভোটার স্লিপ/ফরম নাম্বার ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে নিচের পদ্ধতি অবলম্বন করতে হবে।

ফরম নাম্বার দিয়ে স্মার্ট কার্ড চেক করতে SC<স্পেস>F<স্পেস>Form Number<স্পেস>D<স্পেস>DD-MM-YYYY এই ফরম্যাটে একটি ম্যাসেজ লিখে 105 নাম্বারে সেন্ড করুন। ফিরতি ম্যাসেজে কার্ডের স্ট্যাটাস জানতে পারবেন।

উদাহরণ – SC F 3673282828 D 29-11-2001 এভাবে ম্যাসেজ লিখে 105 নাম্বারে সেন্ড করুন।

এসএমএস সেন্ড করার জন্য সিমে পর্যাপ্ত ব্যালেন্স থাকতে হবে। এসএমএস সঠিকভাবে সেন্ড করলে ফিরতি ম্যাসেজে আপনার Smart Card Status জানিয়ে দেয়া হবে।

এই পদ্ধতি দুইটি অবলম্বন করে যেকোনো ব্যক্তির স্মার্ট এনআইডি কার্ড স্ট্যাটাস জানতে পারবেন। তবে, আপনি যদি নতুন ভোটার নিবন্ধন করার পর আইডি কার্ড তৈরি হয়েছে কিনা জানতে চান, সেক্ষেত্রে ভোটার আইডি কার্ড চেক করার নিয়ম এই পোস্টটি পড়তে পারেন।

সারকথা

অনলাইনে স্মার্ট কার্ড চেক করার পদ্ধতি দেখানো হয়েছে এই পোস্টে। যারা অনেক আগে ভোটার হওয়ার পরেও স্মার্ট কার্ড পাননি, তারা পোস্টে উল্লিখিত পদ্ধতি অনুসরণ করে Smart NID Card Status চেক করতে পারবেন।

FAQ

স্মার্ট কার্ড কবে পাবো?

স্মার্ট কার্ড তৈরি হলে অতি শীঘ্রই হাতে পাবেন। আপনার স্মার্ট কার্ডটি তৈরি হয়েছে কিনা জানতে এই পোস্টে উল্লিখিত পদ্ধতি অনুসরণ করুন।

স্মার্ট কার্ড হারিয়ে গেলে করণীয় কী?

স্মার্ট এনআইডি কার্ডটি হারিয়ে গেলে থানায় জিডি করতে হবে। এরপর, জিডির কপি দিয়ে অনলাইনে ভোটার আইডি কার্ড রি-ইস্যু আবেদন করতে হবে।

স্মার্ট কার্ড ডাউনলোড করবো কিভাবে?

ভোটার আইডি কার্ডের অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন। স্মার্ট কার্ড ডাউনলোড করা যায়না। এটি একটি প্লাস্টিকের কার্ড।

সম্পর্কিত তথ্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *