এনআইডি একাউন্ট রেজিস্টার করার নিয়ম ২০২৬

ভোটার আইডি কার্ড তৈরি হলে এনআইডি একাউন্ট নিবন্ধন করার মাধ্যমে আইডি কার্ডের অনলাইন কপি ডাউনলোড করা যায়। NID Account Register করার পদ্ধতি জানতে পারবেন এখানে।

ভোটার নিবন্ধন করার ৩০ দিন থেকে ৯০ দিনের মাঝে এসএমএস এর মাধ্যমে ভোটার আইডি কার্ডের নাম্বার জানিয়ে দেয়া হয়। অথবা, ভোটার আইডি কার্ড চেক করেও আইডি কার্ড তৈরি হয়েছে কিনা জানা যায়।

আইডি কার্ড তৈরি হলে উক্ত আইডি কার্ডটির অনলাইন কপি ডাউনলোড করতে হলে এনআইডি একাউন্ট রেজিস্টার করতে হবে। একাউন্ট রেজিস্টার করার বিস্তারিত পদ্ধতি জানতে শেষ অব্দি পড়ুন।

এনআইডি একাউন্ট রেজিস্টার করার নিয়ম

NID Account Register করতে https://services.nidw.gov.bd/nid-pub/claim-account এই লিংকে ভিজিট করুন। প্রথম ঘরে এনআইডি কার্ডের নাম্বার লিখুন। দ্বিতীয় ঘরে দিন-মাস-বছর ফরম্যাটে জন্ম তারিখ লিখুন। নিচের ছবির কোডটি ফাঁকা ঘরে লিখে সাবমিট বাটনে ক্লিক করুন।

ভোটার আইডি কার্ডের নাম্বার জানা না থাকলে, আইডি কার্ডের নাম্বারের পরিবর্তে NIDFN লিখে স্পেস না দিয়েই ভোটার স্লিপ নাম্বার লিখুন। উদাহরণ – NIDFN8276339393 এভাবে লিখতে হবে।

নতুন ভোটার আইডি কার্ড চেক

সাবমিট বাটনে ক্লিক করলে পপআপ আসবে। আইডি কার্ড অনলাইন না আসলে পপআপ আসবেনা। তাই, পপআপ আসলে বহাল বাটনে ক্লিক করতে হবে। বহাল বাটনে ক্লিক করে নিচের ধাপগুলো অনুসরণ করে এনআইডি একাউন্ট নিবন্ধন করুন।

NID Account Register 2026

উপরে উল্লিখিত পদ্ধতি অনুসরণ করে ভোটার আইডি কার্ড চেক করার পর বহাল বাটনে ক্লিক করুন। এরপর, নিচের ধাপগুলো অনুসরণ করুন।

ধাপ ১ – ঠিকানা নির্বাচন

বহাল বাটনে ক্লিক করার পর ঠিকানা নির্বাচন করতে হবে। এখানে, বর্তমান ও স্থায়ী ঠিকানা নির্বাচন করতে হবে। ভোটার নিবন্ধন করার সময় যে ঠিকানা দিয়েছিলেন, সেই একই ঠিকানা এখানেও দিতে হবে। অতঃপর, পরবর্তী বাটনে ক্লিক করে পরের ধাপে যেতে হবে।

ফরম নাম্বার দিয়ে আইডি কার্ড ডাউনলোড

ধাপ ২ – মোবাইল ভেরিফিকেশন

এই ধাপে মোবাইল নাম্বার ভেরিফিকেশন করতে হবে। এজন্য, ভোটার নিবন্ধন করার সময় যে মোবাইল নাম্বার দিয়েছিলেন, সেই নাম্বারে এসএমএস পাঠাতে হবে। বার্তা পাঠান বাটনে ক্লিক করে এসএমএস সেন্ড করুন।

নতুন আইডি কার্ড ডাউনলোড

নাম্বারে ওটিপি আসলে সেটি ফাঁকা ঘরে বসিয়ে বহাল বাটনে ক্লিক করুন।

ফরম নাম্বার দিয়ে এনআইডি কার্ড ডাউনলোড
=

ধাপ ৩ – ফেস ভেরিফিকেশন

মোবাইল ভেরিফিকেশন শেষে নিচের ছবির মতো পেজে নিয়ে আসবে। এখানে একটি QR কোড দেখতে পাবেন। এবার অন্য একটি মোবাইল ফোন হাতে নিন এবং প্লে স্টোর ওপেন করে NID Wallet অ্যাপ ইনস্টল করুন।

এনআইডি কার্ড ডাউনলোড

NID Wallet অ্যাপ ইনস্টল হলে অ্যাপটি ওপেন করুন। সকল পারমিশন দিন। অতঃপর, ক্যামেরা ওপেন করুন অ্যাপের ভিতর থেকে। এখন QR কোডটি স্ক্যান করুন। স্ক্যান করার পর অ্যাপে দেখানো নির্দেশনা মেনে ফেস ভেরিফিকেশন করুন।

NID Wallet Face Scan
NID Wallet Face Scan

ধাপ ৪ – পাসওয়ার্ড সেট

ফেস ভেরিফিকেশন সম্পন্ন হলে আগের স্ক্রিনে নতুন একটি পেজে নিয়ে যাবে। এখানে, আপনার এনআইডি একাউন্টের পাসওয়ার্ড সেট করতে পারবেন অথবা এড়িয়ে যেতে পারবেন। সুরক্ষার জন্য এবং পরবর্তীতে সহজেই লগইন করার জন্য পাসওয়ার্ড সেট করুন।

NID Card Download

পাসওয়ার্ড সেট করতে সেট পাসওয়ার্ড বাটনে ক্লিক করুন। তাহলে নিচের ছবির মতো পেজে নিয়ে যাবে। এখানে, একটি ইউজারনেম এবং পাসওয়ার্ড লিখুন। পাসওয়ার্ডটি নিচের দুইটি ঘরে লিখতে হবে।

NID BD Download

উপরোক্ত ধাপগুলো সম্পন্ন করলে আপনার এনআইডি একাউন্টে প্রবেশ করতে পারবেন। এখানে বেশ কিছু অপশন পাবেন। এনআইডি প্রোফাইল থেকে ভোটার আইডি কার্ড রি-ইস্যু আবেদন, ভোটার আইডি কার্ড ডাউনলোড সহ আরও অনেক কাজ করতে পারবেন।

ফরম নাম্বার দিয়ে এনআইডি ডাউনলোড

এই ধাপগুলো অনুসরণ করে অনেক সহজেই এনআইডি একাউন্ট রেজিস্ট্রেশন করতে পারবেন। এনআইডি একাউন্ট রেজিস্টার করার পর ইউজারনেম এবং পাসওয়ার্ডটি সংরক্ষণ করে রাখুন। পরবর্তীতে এই ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে সহজেই লগইন করতে পারবেন।

সারকথা

পোস্টে দেখানো পদ্ধতি অনুসরণ করে ভোটার আইডি কার্ডের নাম্বার বা ফরম নাম্বার দিয়ে এনআইডি একাউন্ট নিবন্ধন করতে পারবেন। একাউন্ট রেজিস্টার করার পর ভোটার আইডি কার্ডের অনলাইন কপি ডাউনলোড করা সহ অন্যান্য সেবা নিতে পারবেন।

সম্পর্কিত তথ্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *