জন্ম নিবন্ধন সনদ হারিয়ে গেলে করণীয় ২০২৬

জন্ম নিবন্ধন সনদ হারিয়ে গেলে নতুন করে আবেদন না করেই পূর্বের জন্ম নিবন্ধন সনদ পাওয়া যায়। অনলাইনে আবেদন করে কিংবা সরাসরি ইউনিয়ন পরিষদ/সিটি কর্পোরেশন থেকে সংগ্রহ করতে পারবেন।

কোনো কারণে জন্ম সনদ হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে নতুন করে জন্ম সনদের জন্য আবেদন করতে হয়না। জন্ম নিবন্ধন সনদ পুনঃমুদ্রণ আবেদন করার মাধ্যমে আবারও সংগ্রহ করা যায়।

জন্ম নিবন্ধন সনদ পুনঃমুদ্রণ করার জন্য সরাসরি অনলাইনে আবেদন করা যায় এবং ইউনিয়ন পরিষদ/সিটি কর্পোরেশন থেকেও সংগ্রহ করা যায়। চলুন, বিস্তারিত পদ্ধতি জেনে নেয়া যাক।

জন্ম নিবন্ধন সনদ হারিয়ে গেলে করণীয়

জন্ম সনদ হারিয়ে গেলে দুইটি পদ্ধতিতে এটি আবারও সংগ্রহ করতে পারবেন। অনলাইনে জন্ম ও মৃত্যু নিবন্ধন ওয়েবসাইটে আবেদন করে এবং ইউনিয়ন পরিষদ/সিটি কর্পোরেশন থেকে। দুইটি পদ্ধতিই আলোচনা করা হয়েছে এখানে।

অনলাইনে জন্ম নিবন্ধন পুনঃমুদ্রণ আবেদন

অনলাইনে জন্ম নিবন্ধন পুনঃমুদ্রণ আবেদন করতে ভিজিট করুন https://bdris.gov.bd/ এই ওয়েবসাইট। অতঃপর, জন্ম নিবন্ধন অপশনের উপর হোভার করে মৃত্যু নিবন্ধন সনদ পুনঃ মুদ্রন অপশনে ক্লিক করুন।

ধাপ ১ – নিবন্ধনের তথ্য খুঁজুন

উপরোক্ত লিংকে ভিজিট করার পর নিচের ছবির মতো পেজ আসলে এখানে প্রথম ঘরে আপনার জন্ম নিবন্ধন নম্বর লিখুন। দ্বিতীয় ঘরে জন্ম তারিখ লিখুন। ছবিতে দেখানো ক্যাপচা কোড নিচের ফাঁকা ঘরে লিখুন এবং অনুসন্ধান বাটনে ক্লিক করুন।

জন্ম নিবন্ধন সনদ হারিয়ে গেলে করণীয়

ধাপ ২ – নিবন্ধন তথ্য বাছাই করুন

আপনার দেয়া তথ্য যদি সঠিক হয়, তাহলে উক্ত তথ্য অনুযায়ী যে জন্ম নিবন্ধন সনদ রয়েছে, সেটির তথ্য শো করবে। নিচের ছবির মতো তথ্য শো করলে এবং আপনার জন্ম সনদ হলে নির্বাচন করুন বাটনে ক্লিক করুন।

ধাপ ৩ – নিবন্ধন কার্যালয় বাছাই করুন

যে নিবন্ধন কার্যালয় থেকে আপনার জন্ম নিবন্ধন সনদটি তৈরি করেছিলেন, সেটি সিলেক্ট করুন। এজন্য, নিচের ছবির মতো অপশন আসলে দেশ – বিভাগ এবং অফিস নির্বাচন করুন।

ধাপ ৪ – আবেদনকারীর তথ্য প্রদান

এই ধাপে যে ব্যক্তি আবেদন করছেন, তার তথ্য দিতে হবে। নিচের ছবির মতো অপশন আসলে এখানে আবেদনকারীর তথ্য দিবেন। আপনি আবেদন করলে আপনার নিজের তথ্য এখানে দিবেন। নাম, ইমেইল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার দিতে হবে।

ধাপ ৫ – মোবাইল নাম্বার ভেরিফাই

পূর্বের ধাপে যে মোবাইল নাম্বারটি প্রদান করেছেন, সেটিতে একটি ওটিপি কোড সেন্ড করা হবে। উক্ত কোডটি ফাঁকা ঘরে বসিয়ে ভেরিফিকেশন সম্পন্ন করুন। ভেরিফিকেশন সম্পন্ন হলে আবেদনটি সাবমিট করে জমা দিতে হবে।

ধাপ ৬ – আবেদনপত্র প্রিন্ট করুন

ভেরিফিকেশন শেষে আবেদন সাবমিট করার পর আবেদনপত্র প্রিন্ট করার একটি অপশন পাবেন। “আবেদনপত্র প্রিন্ট” বাটনে ক্লিক করে আবেদনপত্রটি প্রিন্ট করে নিন। প্রিন্টার থাকলে সরাসরি প্রিন্ট করুন। প্রিন্টার না থাকলে পিডিএফ ডাউনলোড করে নিন। এটি পরবর্তীতে প্রিন্ট করে নিতে হবে।

জন্ম সনদ পুনঃমুদ্রণ আবেদন

আবেদনপত্র প্রিন্ট করার পর উক্ত পেজে যে তারিখ দেয়া হয়েছে, সেই তারিখেই মাঝেই জন্ম নিবন্ধন সনদ পুনঃমুদ্রণ আবেদনপত্র এবং প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে নিবন্ধন কার্যালয়ে উপস্থিত হয়ে জমা দিতে হবে। অতঃপর, ২/৩ দিনের মাঝেই আপনার জন্ম সনদটি পেয়ে যাবেন।

এই পদ্ধতি অনুসরণ করে অনলাইনে হারিয়ে যাওয়া জন্ম নিবন্ধন সনদ আবেদন করার মাধ্যমে আবারও সংগ্রহ করতে পারবেন। এই পদ্ধতিটি কঠিন মনে হলে যেকোনো কম্পিউটারের দোকানে গিয়ে আবেদন করুন কিংবা সরাসরি ইউনিয়ন পরিষদ/সিটি কর্পোরেশনে গিয়ে আবেদন করুন।

ইউনিয়ন পরিষদ/সিটি কর্পোরেশন থেকে আবেদন

ইউনিয়ন পরিষদ/সিটি কর্পোরেশন থেকে সংগ্রহ করতে সেখানে উপস্থিত হতে হবে। অতঃপর, আপনার জন্ম নিবন্ধন সনদের নাম্বারটি তাদেরকে দিন। এতে করে তারা আপনার জন্ম সনদের তথ্য খুঁজতে পারবে খুব সহজেই।

যদি জন্ম সনদের তথ্য জানা না থাকে, তবে আপনার সম্পূর্ণ ঠিকানা এবং আপনার পরিবারের যেকোনো সদস্যের তথ্য দিন। তাহলে তারা দ্রুতই আপনার জন্ম সনদের তথ্য খুঁজে বের করতে পারবেন।

অতঃপর, তারা তথ্য খুঁজে পেলে মৃত্যু নিবন্ধন সনদ পুনঃ মুদ্রন আবেদন ফি দিতে হবে। ফি প্রদান করে আবেদন সম্পন্ন করুন। আবেদন করার ১/২ দিনের মাঝেই আপনার জন্ম সনদটি তৈরি হয়ে যাবে।

পরবর্তীতে আবারও ইউনিয়ন পরিষদ/সিটি কর্পোরেশন গিয়ে আপনার জন্ম নিবন্ধন সনদটি সংগ্রহ করতে পারবেন।

জন্ম নিবন্ধন নাম্বার ভুলে গেলে করণীয়

জন্ম নিবন্ধন সনদ হারিয়ে গেলে সেটি আবারও সংগ্রহ করতে চাইলে আবেদন করতে হয়। আবেদন করার সময় জন্ম সনদের নাম্বার প্রয়োজন হয়। তবে, আপনি যদি সনদের নাম্বারটি ভুলে যান, সেক্ষেত্রে অনলাইনে আবেদন করতে পারবেন না।

নাম্বার ভুলে গেলে সরাসরি ইউনিয়ন পরিষদ/ সিটি কর্পোরেশনে গিয়ে আপনার ঠিকানা এবং নাম সহ অন্যান্য তথ্য প্রদান করে জন্ম সনদের নাম্বার বের করে নিতে পারবেন এবং সেখানেই আবেদন করতে পারবেন।

সারকথা

জন্ম নিবন্ধন সনদ হারিয়ে গেলে করণীয় কী এবং কীভাবে হারানো জন্ম সনদ সংগ্রহ করতে হয় এই বিষয়টি ডেহানও হয়েছে এখানে। জন্ম নিবন্ধন সনদ এবং ভোটার আইডি কার্ড সংক্রান্ত সকল সমস্যার সমাধান জানতে ওয়েবসাইটটি ঘুরে দেখুন।

সম্পর্কিত তথ্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *