এনআইডি একাউন্ট লক হলে করণীয় কী জানুন

এনআইডি একাউন্ট লক হয়ে গেছে? কিভাবে এনআইডি একাউন্ট আনলক করতে হয় সেটি জানতে পারবেন এই পোস্টে।

এনআইডি একাউন্ট রেজিস্টার করার সময় ভুল ঠিকানা নির্বাচন করলে একাউন্ট লক হয়ে যায়। এছাড়াও আরও অনেক কারণেই এনআইডি একাউন্ট লক হয়ে যেতে পারে। একাউন্ট লক হলে করণীয় কী বা কীভাবে আনলক করতে হয় এটা অনেকেই জানেন না।

তো চলুন, NID Account Lock হয়ে গেলে করণীয় কী বা কীভাবে একাউন্ট আনলক করতে হয় বিস্তারিত জেনে নেয়া যাক।

NID Account Locked হওয়ার কারণ

ভোটার আইডি কার্ড চেক করার সময় কিংবা ভোটার আইডি কার্ড ডাউনলোড করার সময় এনআইডি একাউন্ট রেজিস্টার করতে হয়। এ সময় তিনবার বা এর বেশি ভুল ঠিকানা প্রদান করলে একাউন্ট লক হয়ে যায়।

এছাড়া, পূর্বে রেজিস্টার করা এনআইডি একাউন্ট লগইন করার সময় কয়েকবার ভুল পাসওয়ার্ড দেয়া হলে একাউন্ট লক হয়ে যায়। মূলত এই দুইটি কারণে একাউন্ট লক হয়ে থাকে।

এনআইডি একাউন্ট লক হলে করণীয়

এনআইডি একাউন্ট লক হয়ে গেলে আমরা কয়েকটি কাজ করার মাধ্যমে একাউন্ট আনলক করতে পারবো। এগুলো হলো –

  • এনআইডি একাউন্টে লগইন/রেজিস্টার না করে।
  • নির্বাচন কমিশন অফিসে যোগাযোগ করে।
  • এনআইডি হেল্পসেন্টারে কল করে।

একাউন্ট লক হয়ে গেলে এই তিনটি কাজের মাঝে যেকোনো একটি করে আপনার এনআইডি একাউন্ট আনলক করতে পারবেন। রেজিস্টার করার সময় লক হয়ে গেলে আবারও রেজিস্টার করতে পারবেন। লগইন করার সময় লক হয়ে গেলে আবারো লগইন করতে পারবেন।

এনআইডি একাউন্ট লগইন না করে

NID Account Lock হয়ে গেলে ৭ দিনের জন্য একাউন্টে লগইন করা যাবেনা। একাউন্টে ৭ দিন বা তার বেশি সময় যাবত লগইন না করলে একাউন্টটি অটোমেটিক ঠিক হয়ে যাবে।

অর্থাৎ, আপনি যদি রেজিস্টার করার সময় একাউন্ট লক করে ফেলেন, তাহলে পরবর্তী ৭ দিন উক্ত একাউন্টটি রেজিস্টার করার চেষ্টা করা যাবেনা। তাহলে ৭ দিন পর একাউন্টটি অটোমেটিক আনলক হয়ে যাবে।

এছাড়া, একাউন্টে প্রবেশ করার সময় ভুল পাসওয়ার্ড দিয়ে একাউন্ট লক করে ফেললে একাউন্টটি ৭ দিনের জন্য রেখে দিন। এই ৭ দিন একাউন্টে লগইন করার চেষ্টা করা যাবেনা। ৭ দিন পর একাউন্টটি অটোমেটিক ঠিক হয়ে যাবে। তখন আবারও লগইন করতে পারবেন।

নির্বাচন কমিশন অফিসে যোগাযোগ করে

নির্বাচন কমিশন অফিসে উপস্থিত হয়ে আপনার এনআইডি কার্ডের নাম্বার বা ভোটার স্লিপ নাম্বার দিন। জন্ম তারিখ এবং আপনার নাম তাদেরকে জানাতে হবে। এছাড়াও, অন্যান্য তথ্য চাইলে সেগুলো দিতে হবে।

এসব তথ্য দিয়ে তাদেরকে জানান যে আপনার একাউন্টটি রেজিস্টার করার সময় বা লগইন করার সময় লক হয়ে গেছে। একাউন্টটি আনলক করতে চান। তাহলে, তারা আপনার তথ্য যাচাই করে একাউন্টটি আনলক করে দিবেন।

এনআইডি হেল্পসেন্টারে কল করে

এনআইডি একাউন্ট লক হলে হেল্পসেন্টারে কল করে একাউন্ট আনলক করে নেয়া যায়। এনআইডি হেল্পসেন্টারের নাম্বার হলো ১০৫ বা 105 । ফোনের ডায়াল প্যাড থেকে এই নাম্বারটি টাইপ করে কল করুন।

অতঃপর, কাস্টমার কেয়াদ প্রতিনিধির সাথে কথা বলে তাদেরকে জানাতে হবে যে আপনার এনআইডি একাউন্টটি রেজিস্টার করার সময় বা লগইন করার সময় লক হয়ে গেছে। কী কারণে লক হয়েছে সেটি জানাতে হবে।

অতঃপর, তারা আপনরা কাছে আপনার তথ্য জানতে চাইবে। যেমন – আপনার নাম, আপনার পিতা/মাতার নাম, জন্ম তারিখ এবং ঠিকানা। এছাড়া, ভোটার আইডি কার্ডের নাম্বার বা ভোটার স্লিপের নাম্বার চাইতে পারে। এসব তথ্য দিলে তারা আপনার তথ্য যাচাই করে এরপর একাউন্টটি আনলক করে দিবে।

সারকথা

এনআইডি একাউন্ট নিবন্ধন করার সময় কিংবা এনআইডি একাউন্টে লগইন করার সময় একাউন্ট লক হয়ে যেতে পারে। এটি একটি সাধারণ সমস্যা। একাউন্ট লক হয়ে গেলে পোস্টে দেখানো পদ্ধতি অনুসরণ করে সহজেই আপনার একাউন্টটি আনলক করে নিতে পারবেন।

এছাড়াও, ভোটার আইডি কার্ড বা জন্ম নিবন্ধন সনদ সংক্রান্ত বিভিন্ন তথ্য জানতে ওয়েবসাইটটি ঘুরে দেখুন।

সম্পর্কিত তথ্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *