NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে | Sim Registration Check

NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে চেক করতে চান? এনআইডি কার্ডের শেষ ৪ ডিজিট জানা থাকলে Sim Registration Check করতে পারবেন সহজেই।

একজন ব্যক্তির এনআইডি কার্ড দিয়ে এখন সর্বোচ্চ ৫টি সিম রেজিস্ট্রেশন করা যায়। তাই, আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম কার্ড নিবন্ধন করা হয়েছে চেক করার মাধ্যমে অচেনা কোনো সিম রেজিস্ট্রেশন হয়েছে কিনা জানতে পারবেন।

কোড ডায়াল করে কিংবা অ্যাপ থেকে কীভাবে সিম রেজিস্ট্রেশন চেক করতে হয় জানতে পোস্টটি শেষ অব্দি পড়ুন।

NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে

সিম রেজিস্ট্রেশন চেক করতে মোবাইলের ডায়াল প্যাডে গিয়ে *16001# এই কোডটি ডায়াল করুন। পপআপ আসলে আপনার এনআইডি কার্ডের শেষ ৪ ডিজিট লিখে সেন্ড করুন। তাহলে, ফিরতি ম্যাসেজে উক্ত এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে জানতে পারবেন।

নিচে সংযুক্ত ছবিটিতে তিনটি ধাপ দেখানো হয়েছে। এই তিনটি ধাপ অনুসরণ করুন —

NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে
NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে
  • মোবাইল ডায়াল প্যাড ওপেন করুন।
  • *16001# কোডটি টাইপ করে ডায়াল করুন।
  • পপআপ আসলে আপনার এনআইডির শেষ ৪ ডিজিট লিখে Send করুন।
  • কিছু সময়ের মাঝেই একটি এসএমএস আসবে। সেখানে, উক্ত এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা সকল নাম্বার দেখতে পাবেন।

এসএমএস এর মাধ্যমে সকল নাম্বার জানতে পারবেন। তবে, নাম্বারগুলো সম্পূর্ণ দেখতে পারবেন না। অপারেটর কোড এবং নাম্বারের শেষ ৩ ডিজিট দেখতে পাবেন।

সিম অপারেটর কোড এবং শেষ ৩ ডিজিট দেখে নাম্বারগুলো যাচাই করে নিন। যদি অপরিচিত কোনো নাম্বার দেখতে পান, তবে আপনার এনআইডি কার্ডটি সাথে নিয়ে উক্ত অপারেটরের কাস্টমার কেয়ারে যোগাযোগ করে সিম কার্ডটি বন্ধ করে দিন।

সিম রেজিস্ট্রেশন চেক কোড

Sim Registration Check Code হচ্ছে *16001# । আপনার এনআইডি কার্ড দিয়ে উত্তোলন করা যেকোনো সিম ফোনে ইনসার্ট করে উক্ত সিম থেকে এই কোডটি ডায়াল করুন। কোডটি ডায়াল করার পর এনআইডি কার্ডের শেষ ৪ ডিজিট লিখে সেন্ড করুন।

তাহলে ফিরতি ম্যাসেজে আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম কার্ড রেজিস্ট্রেশন করা হয়েছে সেটি দেখতে পারবেন। এই সিম রেজিস্ট্রেশন কোডটি যেকোনো সিম থেকে ডায়াল করে সিম চেক করা যাবে।

অনলাইনে সিম রেজিস্ট্রেশন চেক

অনলাইনে এনআইডি কার্ডের শেষ ৪ ডিজিট ব্যবহার করে উক্ত এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম উত্তোলন করা হয়েছে সেটি চেক করা যায়। এজন্য, আপনি যে অপারেটরের সিম ব্যবহার করেন, উক্ত অপারেটরের অ্যাপ ব্যবহার করতে হবে।

আপনাদের সুবিধার্থে নিচে রবি এবং জিপি অ্যাপ ব্যবহার করে কীভাবে অনলাইনে NID Sim Registration Check করতে হয় সেটি দেখানো হয়েছে।

রবি সিম রেজিস্ট্রেশন চেক

 মাই রবি অ্যাপ ব্যবহার করে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে চেক করতে Play Store বা App Store থেকে My Robi অ্যাপটি ইনস্টল করে নিন। এরপর, নিচের ধাপগুলো অনুসরণ করুন —

কোন আইডি দিয়ে সিম রেজিস্ট্রেশন হয়েছে
রবি সিম রেজিস্ট্রেশন চেক
  • মাই রবি অ্যাপটি ইনস্টল হলে ওপেন করুন।
  • উপরে ডান দিকে 3 Line More অপশনে ক্লিক করুন।
  • স্ক্রোল করে Your SIMs/My SIMs/আমার সিমগুলো অপশন খুঁজে বের করে ক্লিক করুন।
  • অতঃপর, আপনার এনআইডি কার্ডের শেষ ৪ ডিজিট লিখে সাবমিট করুন।
  • তাহলে, উক্ত এনআইডি দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে সেগুলো দেখতে পাবেন।

এখানে, সবগুলো সিমের অপারেটর কোড এবং শেষ ৩ ডিজিট দেখতে পাবেন। সম্পূর্ণ নাম্বারটি দেখা সম্ভব নয়। এভাবে যদি কোনো নাম্বার অপরিচিত মনে হয়, তবে সিম অপারেটরের সাথে যোগাযোগ করে বা কাস্টমার কেয়ারে উপস্থিত হয়ে আপনার এনআইডি কার্ড দিয়ে উক্ত সিমটি বাতিল করুন।

জিপি সিম রেজিস্ট্রেশন চেক

মাই জিপি অ্যাপ থেকে Sim Registration দেখতে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে My GP অ্যাপটি ইনস্টল করুন। অতঃপর, নিচের ধাপগুলো অনুসরণ করুন —

জিপি সিম রেজিস্ট্রেশন চেক
জিপি সিম রেজিস্ট্রেশন চেক
  • My GP অ্যাপ ইনস্টল করার পর অ্যাপটি ওপেন করুন।
  • নিচের অপশনগুলো থেকে Services অপশনে ক্লিক করুন।
  • স্ক্রোল করে SIMs You Own বা আপনার সিমগুলো অপশন খুঁজে বের করে ক্লিক করুন।
  • অতঃপর, আপনার এনআইডি কার্ডের শেষ ৪ ডিজিট লিখে Continue বাটনে ক্লিক করুন।
  • তাহলে উক্ত এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা সকল নাম্বার দেখতে পাবেন।

এই পদ্ধতি অনুসরণ করে যেকোনো জিপি সিম My GP অ্যাপে লগইন করার পর সিম কার্ড রেজিস্ট্রেশন যাচাই করতে পারবেন। তবে, অপারেটর কোড এবং নাম্বারের শেষ ৩ ডিজিট দেখতে পাবেন।

সারকথা

NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে সেটি যাচাই করার পদ্ধতি দেখানো হয়েছে এই পোস্টে। কোড ডায়াল করে এবং অনলাইনে সিম নিবন্ধন যাচাই করতে পারবেন। যেকোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন।

সম্পর্কিত তথ্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *