ভোটার আইডি কার্ড হয়েছে কিনা জানতে চান? অনলাইনে এনআইডি কার্ড চেক করার পদ্ধতি জানতে পারবেন এই পোস্টে।
ভোটার হওয়ার জন্য আবেদন করার পর আবেদন অনুমোদন হয়েছে কিনা জানার জন্য স্ট্যাটাস চেক করতে হয়। এখন ঘরে বসে অনলাইনে জাতীয় পরিচয়পত্রের বর্তমান অবস্থায় যাচাই করতে পারবেন।
কিভাবে ঘরে বসে NID Card Check করতে হয় জানতে পোস্টটি শেষ অব্দি পড়ুন।
আলোচিত বিষয়বস্তু
ভোটার আইডি কার্ড চেক
NID Card Check করতে ভিজিট করুন https://services.nidw.gov.bd/nid-pub/claim-account এই লিংকে। প্রথম ঘরে ফরম নাম্বার লিখুন। ফরম নাম্বারের শুরুতে NIDFN লিখতে হবে। উদাহরণ – NIDFN9284747422 এভাবে লিখতে হবে।

দ্বিতীয় ঘরে দিন-মাস-বছর এই ফরম্যাটে আপনার জন্ম তারিখ লিখুন। নিচের ছবিতে দেখানো কোডটি ভালো করে দেখে ফাঁকা বক্সে লিখুন। সাবমিট বাটনে ক্লিক করুন।
যদি পপআপ আসে, তাহলে বুঝতে হবে আপনার ভোটার আইডি কার্ডটি অনলাইনে এসেছে। এনআইডি একাউন্ট রেজিস্টার করার মাধ্যমে ভোটার আইডি কার্ড ডাউনলোড করে নিতে পারবেন।
NID Card Online Check
অনলাইনে এনআইডি কার্ড চেক করার জন্য নিচে উল্লিখিত ধাপগুলো অনুসরণ করুন।
- জাতীয় পরিচয়পত্র যাচাই করতে এখানে ক্লিক করুন।
- প্রথম ঘরে NIDFN লিখে স্পেস না দিয়েই ভোটার স্লিপ নাম্বার লিখুন।
- দ্বিতীয় ঘরে দিন-মাস-বছর ফরম্যাটে জন্ম তারিখ লিখুন।
- ছবিতে দেখানো কোডটি ফাঁকা ঘরে লিখে সাবমিট বাটনে ক্লিক করুন।
এই চারটি ধাপ অনুসরণ করার পর পপআপ আকারে যদি এনআইডি একাউন্ট নিবন্ধন করতে বলে, তাহলে বুঝতে হবে আপনার ভোটার আইডি কার্ডটি অনলাইনে এসেছে। একাউন্ট নিবন্ধন করে আইডি কার্ডের অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন।
এসএমএস এর মাধ্যমে ভোটার আইডি কার্ড চেক
SMS এর মাধ্যমে ভোটার আইডি কার্ড চেক করতে ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করুন nid<স্পেস>Form Number<স্পেস>dd-mm-yyyy । এভাবে ম্যাসেজ লিখে সেন্ড করুন 105 নাম্বারে।
উদাহরণ – nid 9284747422 19-11-2002 এভাবে ম্যাসেজ লিখে 105 নাম্বারে সেন্ড করুন।

এসএমএস সেন্ড করতে সিমে ব্যালেন্স থাকতে হবে। এসএমএস সেন্ড হলে ফিরতি ম্যাসেজে আপনার ভোটার আইডি কার্ডটি তৈরি হয়েছে কিনা জানিয়ে দেয়া হবে। আইডি কার্ড তৈরি হলে কার্ডের নাম্বার জানিয়ে দেয়া হবে।
নতুন ভোটার নিবন্ধন করার পর এসএমএস এর মাধ্যমে আইডি কার্ডের নাম্বার জানিয়ে দেয়া হয়। তবে, এসএমএস না পেলে এনআইডি কার্ড তৈরি হয়েছে কিনা জানা না থাকলে এই পদ্ধতি অবলম্বন করতে পারেন। এতে আপনার ভোটার আইডি কার্ডটির বর্তমান অবস্থা জানতে পারবেন।
আইডি কার্ড তৈরি হলে এনআইডি একাউন্ট নিবন্ধন করতে হবে। এজন্য, বর্তমান ও স্থায়ী ঠিকানা নির্বাচন করতে হবে। মোবাইল নাম্বার ভেরিফিকেশন করতে হবে এবং ফেস ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে।
তাহলে, এনআইডি একাউন্টে প্রবেশ করতে পারবেন এবং ভোটার আইডি কার্ডের অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন।
সারকথা
অনলাইনে ভোটার আইডি কার্ড চেক করার মাধ্যমে আপনার আইডি কার্ড তৈরি হয়েছে কিনা জানতে পারবেন। এছাড়াও, এসএমএস এর মাধ্যমে আইডি কার্ডের স্ট্যাটাস জানার পদ্ধতিও দেখানো হয়েছে। যেকোনো একটি পদ্ধতি অবলম্বন করে এনআইডি কার্ড চেক করতে পারবেন।
FAQ
ভোটার আইডি কার্ড চেক করতে কী কী লাগে?
ভোটার আইডি কার্ড অনলাইনে চেক করতে শুধু ভোটার স্লিপ নাম্বার এবং জন্ম তারিখ জানা থাকতে হবে।
এনআইডি কার্ড চেক করতে কত টাকা লাগে?
এনআইডি কার্ড হয়েছে কিনা চেক করতে টাকা লাগেনা। তবে, এসএমএস এর মাধ্যমে চেক করতে চাইলে এসএমএস সেন্ড করার জন্য সিমে ব্যালেন্স থাকতে হয়।
ভোটার আইডি কার্ড অনলাইনে আসতে কতদিন সময় লাগে?
ভোটার আইডি কার্ড অনলাইনে আসতে ৩০ দিন থেকে ৯০ দিন পর্যন্ত সময় লাগতে পারে। আইডি কার্ড অনলাইনে আসলে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেয়া হয়।





