স্মার্ট এনআইডি কার্ড বা ভোটার আইডি কার্ডের অনলাইন কপি হারিয়ে গেলে করণীয় কী জানতে পারবেন এই পোস্টে।
স্মার্ট আইডি কার্ড বা ভোটার আইডি কার্ড হচ্ছে প্রতিটি নাগরিকের পরিচয়পত্র। এটি ভুল লোকের কাছে গেলে বিভিন্ন অপরাধমূলক কাজ করতে পারে। তাই, যেকোনো অনাকাঙ্ক্ষিত অপরাধ হওয়া থেকে বাঁচতে ভোটার আইডি কার্ডটি যেন হারিয়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে।
তবে, ভোটার আইডি কার্ড বা স্মার্ট আইডি কার্ড যদি হারিয়ে ফেলেন, তবে কীভাবে সেটি উদ্ধার করতে হবে বা কী করণীয় সেটি জানতে শেষ অব্দি পড়ুন।
আলোচিত বিষয়বস্তু
স্মার্ট কার্ড হারিয়ে গেলে করণীয় কী
স্মার্ট কার্ড হারিয়ে গেলে নিকটস্থ থানায় জিডি করতে হবে। অতঃপর, জিডির কপি স্ক্যান করে সেটি নিয়ে এনআইডি প্রোফাইলে লগইন করে ভোটার আইডি কার্ড রি-ইস্যু আবেদন করতে হবে। নির্ধারিত ফি প্রদান করে রি-ইস্যু আবেদন করলে আবারও ভোটার আইডি কার্ডটি পাওয়া যাবে।
তবে, অনেক ক্ষেত্রে হারিয়ে যাওয়া ভোটার আইডি কার্ড বা স্মার্ট আইডি কার্ড যদি উদ্ধার করা সম্ভব হয়, তাহলে থানা থেকে সেটি সংগ্রহ করতে পারবেন।
এছাড়া, ভোটার আইডি কার্ড হারিয়ে গেলে সেটি কেউ পেয়ে যদি অপরাধমূলক কাজ করে, তবে জিডি করা থাকার কারণে উক্ত অপরাধটি আপনি করেননি সেটি প্রমাণ করা যাবে। তাই, NID কার্ড হারিয়ে গেলে আগে জিডি করতে হবে।
জিডির কপি সঙ্গে নিয়ে নির্বাচন কমিশন অফিসে গিয়ে রি-ইস্যু আবেদন করতে পারবেন। অথবা, নিজে থেকে ঘরে বসে রি-ইস্যু আবেদন করতে পারবেন। তবে, রি-ইস্যু আবেদন করার জন্য আপনার এনআইডি কার্ডের নাম্বার জানা থাকতে হবে।
কারণ, এনআইডি নাম্বার দিয়ে এনআইডি একাউন্ট রেজিস্টার করতে হবে। অতঃপর, এনআইডি প্রোফাইলে গিয়ে নির্ধারিত ফি প্রদান করে আবেদন করতে পারবেন।
ভোটার আইডি কার্ড হারিয়ে গেলে জিডি করার নিয়ম
ভোটার আইডি কার্ড হারিয়ে গেলে জিডি করতে হবে। জিডি করার জন্য আপনার ভোটার আইডি কার্ডের তথ্য সাথে নিয়ে নিকটস্থ থানায় যেতে হবে। থানায় গিয়ে আপনার আইডি কার্ডের তথ্য দিয়ে তাদেরকে জানাতে হবে যে আপনার আইডি কার্ডটি হারিয়ে গেছে।
তাহলে, আপনার তথ্য অনুযায়ী দায়িত্বরত পুলিশ অফিসার একটি জিডি লিখবেন। সেখানে আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার এবং আইডি কার্ডের তথ্য দিতে হবে। পাশাপাশি আপনার মোবাইল নাম্বারটিও নেয়া হবে। যেন, আইডি কার্ড সংক্রান্ত যেকোনো আপডেট আসলে তারা আপনাকে জানাতে পারে।
উক্ত জিডিতে আপনার নাম এবং যে পুলিশ অফিসার জিডি লিখছেন, তার তথ্য থাকবে। জিডি লেখা হলে জিডির একটি কপি নিতে হবে। এই কপিটি হবে আপনার আইডি কার্ড হারিয়ে যাওয়ার প্রমাণ। এই কপিটি সংরক্ষণ করে রাখতে হবে। যেন, পরবর্তীতে আপনার এনআইডি কার্ড দিয়ে যেকোনো অপরাধ হলেও সেটি যে আপনি করেননি তা প্রমাণ করতে পারবেন।
স্মার্ট কার্ড হারিয়ে গেলে রি-ইস্যু আবেদন
স্মার্ট কার্ড হারিয়ে গেলে রি-ইস্যু আবেদন করতে হবে। রি-ইস্যু আবেদন করার জন্য আপনার এনআইডি প্রোফাইলে লগইন করতে হবে। এজন্য, আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার বা ভোটার স্লিপের নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে এনআইডি প্রোফাইলে লগইন করুন।
এনআইডি একাউন্টে প্রবেশ করার পর রি-ইস্যু অপশন পাবেন। সেখানে রি ইস্যু ফি প্রদান করে স্মার্ট আইডি কার্ড সংগ্রহ করার জন্য আবেদন করতে পারবেন।
রি-ইস্যু আবেদন করার ৭ দিন থেকে ১৫ দিনের মাঝে নতুন করে ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন। তবে, স্মার্ট আইডি কার্ড হারিয়ে গেলে সেটি আবার পাওয়া সম্ভব নয়। বর্তমানে স্মার্ট আইডি কার্ড বিতরণ বন্ধ আছে।
এছাড়াও পড়ুন — স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করার নিয়ম
সারকথা
স্মার্ট এনআইডি কার্ড বা ভোটার আইডি কার্ড হারিয়ে গেলে করণীয় কী সেটি বিস্তারিত বলা হয়েছে এখানে। আপনার ভোটার আইডি কার্ডটি হারিয়ে গেলে নিকটস্থ থানায় জিডি করুন এবং সেটি দিয়ে আবারও রি-ইস্যু আবেদন করুন।




