জন্ম নিবন্ধন সনদ যাচাই করতে চাচ্ছেন কিন্তু নিয়ম জানেন না? অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করার পাশাপাশি জন্ম সনদের কপি ডাউনলোড করতে পারবেন।
জন্ম সনদের নাম্বার এবং জন্ম তারিখ জানা থাকলে জন্ম নিবন্ধন অনলাইনে যাচাই করা যায়। যেকোনো জন্ম সনদের তথ্য সঠিক কিনা যাচাই করতে এবং জন্ম সনদ অনলাইন করা আছে কিনা জানতে পারবেন।
আপনার হাতের মোবাইল ফোনটি দিয়েই যেকোনো ব্যক্তির জন্ম নিবন্ধন চেক করতে পারবেন। চলুন, জেনে নেয়া যাক।
জন্ম নিবন্ধন যাচাই করতে কি কি লাগবে
জন্ম নিবন্ধন অনলাইনে যাচাই করতে দুইটি জিনিস প্রয়োজন হবে। এগুলো নিম্নরূপ –
জন্ম নিবন্ধন অনলাইন করা হয়েছে কিনা এবং যেকোনো ব্যক্তির জন্ম সনদের তথ্য সঠিক কিনা জানার জন্য এই দুইটি তথ্য ব্যবহার করে অনলাইনে যাচাই করতে পারবেন। যাচাই করার পদ্ধতি নিচে আলোচনা করা হয়েছে।
অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করার নিয়ম
অনলাইনে জন্ম নিবন্ধন সনদ চেক করতে ভিজিট করুন https://everify.bdris.gov.bd ওয়েবসাইট। এখানে প্রথম ঘরে জন্ম সনদ নাম্বার লিখুন। দ্বিতীয় ঘরে বছর-মাস-দিন ফরম্যাট অনুসরণ করে জন্ম তারিখ লিখুন। নিচের ছবিতে দেখানো অংকটি সমাধান করে নিচের ফাঁকা ঘরে লিখুন এবং Search বাটনে ক্লিক করুন।
এই পদ্ধতি অনুসরণ করে BDRIS অফিসিয়াল ওয়েবসাইট থেকে জন্ম সনদ যাচাই করতে পারবেন। এছাড়া, নিচের ফরমটি পূরণ করেও তথ্য যাচাই করতে পারবেন।
নিচের ফরমটির প্রথম ঘরে আপনার জন্ম সনদ নাম্বার লিখুন। দ্বিতীয় ঘরে প্রথমে জন্ম তারিখ অনুযায়ী বছর, এরপর মাস এবং তারপর দিন লিখুন। অর্থাৎ, আপনার জন্ম তারিখ যদি হয় ১৫ মার্চ ২০০১, তাহলে 2001-03-01 এভাবে লিখুন।
অতঃপর, জন্ম নিবন্ধন যাচাই বাটনে ক্লিক করুন। তাহলে, নতুন একটি পেজে নিয়ে যাবে। সেখানে, ছবিতে একটি ক্যাপচা দেখতে পাবেন। অংকটি সমাধান করে সেটি নিচের ফাঁকা ঘরে লিখে Search বাটনে ক্লিক করুন। তাহলে, আপনার জন্ম সনদের তথ্য চেক করতে পারবেন।
ফরমটি পূরণ করার মাধ্যমে আমাদের শর্তাবলির সাথে সম্মত হচ্ছেন।
সার্চ বাটনে ক্লিক করা মাত্র everify.bdris.gov.bd ওয়েবসাইটে নিয়ে যাবে। সেখানে আলাদা করে তথ্য পূরণ করতে হবেনা। শুধু ক্যাপচা পূরণ করে সাবমিট করলেই তথ্য যাচাই করতে পারবেন।
জন্ম সনদের তথ্য অনলাইনে থাকলে বিস্তারিত তথ্য দেখতে পাবেন। কোনো ব্যক্তির জন্ম সনদের তথ্য সঠিক কিনা যাচাই করতে পারবেন এভাবে। এছাড়াও, কারো জন্ম সনদ অনলাইন করা হয়েছে কিনা তা এই পদ্ধতিতে দেখতে পারবেন।
এখানে থেকে জন্ম সনদটি ডাউনলোড করতে পারবেন। নিচে আরও বিস্তারিত আলোচনা করা হয়েছে।
জন্ম নিবন্ধন যাচাই করার নিয়ম
জন্ম নিবন্ধন যাচাই yyyy mm dd করতে এবং জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করতে নিচের ধাপগুলো অনুসরণ করতে পারেন। এখানে, ছবিসহ বিস্তারিত পদ্ধতি দেখানো হয়েছে।
ধাপ ১ – BDRIS GOV BD ভিজিট
অনলাইনে Birth Certificate Check করতে ভিজিট করুন https://everify.bdris.gov.bd ওয়েবসাইট। অথবা, গুগলে bdris লিখে সার্চ করুন এবং প্রথম ওয়েবসাইটে প্রবেশ করুন।

ধাপ ২ – জন্ম নিবন্ধন নাম্বার লিখুন
সরাসরি লিংকে ক্লিক করে ওয়েবসাইটে প্রবেশ করুন অথবা গুগল সার্চ করে প্রবেশ করুন। অতঃপর, প্রথম ফাঁকা ঘরে জন্ম নিবন্ধন সনদের নাম্বার লিখুন। নাম্বারটি অবশ্যই ১৭ ডিজিটের হতে হবে। যদি ১৩ ডিজিটের হয়, তাহলে উক্ত ১৩ ডিজিটের নাম্বারের সামনে আপনার জন্ম সাল বসিয়ে ১৭ ডিজিট করে নিন।
অর্থাৎ আপনার জন্ম সাল যদি 2002 হয়, তাহলে ১৩ ডিজিটের নাম্বারের সামনে এটি বসিয়ে 20021488569325478 এভাবে ১৭ ডিজিট করে নিন।

ধাপ ৩ – জন্ম তারিখ লিখুন
এরপর, দ্বিতীয় ফাঁকা ঘরে আপনার জন্ম তারিখ লিখুন। এজন্য, বছর-মাস-দিন ফরম্যাট ব্যবহার করুন। অর্থাৎ, আপনার জন্ম তারিখ যদি ফেব্রুয়ারি ১৮, ২০০২ হয় তবে এভাবে লিখতে হবে 2002-02-18 । অর্থাৎ, শুরুতে বছর, এরপর মাস এবং শেষে দিন লিখতে হবে।
বছর মাস এবং দিন লেখার মাঝে অবশ্যই – এই চিহ্নটি ব্যবহার করতে হবে। তবে, জন্ম সনদের নাম্বার এবং জন্ম তারিখ একই হতে হবে। যেকোনো তথ্য ভুল দিলে তথ্য যাচাই করতে পারবেন না।

ধাপ ৪ – ক্যাপচা পূরণ করুন
জন্ম সনদের নাম্বার এবং জন্ম তারিখ লেখার পর ক্যাপচা পূরণ করতে হবে। এজন্য, নিচের ছবিতে দেখানো অংকটি সমাধান করুন। তারপর, নিচের ফাঁকা ঘরে সেটি লিখতে হবে।
উদাহরণ হিসেবে – নিচের ছবিতে একটি ক্যাপচা দেখা যাচ্ছে। 51-2=? । এটির উত্তর হচ্ছে 49 । তাই নিচের ফাঁকা ঘরে 49 লেখা হয়েছে। এভাবে ক্যাপচা পূরণ করে নিবেন।

ধাপ ৫ – অনলাইন জন্ম নিবন্ধন যাচাই
জন্ম সনদের নাম্বার, জন্ম তারিখ লেখা হলে ক্যাপচা পূরণ করুন। অতঃপর, নিচের Search বাটনে ক্লিক করতে হবে। তাহলে, আপনার দেয়া তথ্য অনুযায়ী জন্ম নিবন্ধন সনদের তথ্য দেখতে পাবেন।
তবে, আপনার দেয়া তথ্য যদি ভুল থাকে, তাহলে Record Not Found দেখতে পাবেন। এজন্য, জন্ম সনদ যাচাই করার পূর্বে অবশ্যই তথ্যগুলো সঠিক লিখেছেন কিনা যাচাই করুন। Record Not Found আসলে তথ্যগুলো যাচাই করে আবারও Birth Certificate Check করুন।

জন্ম নিবন্ধন সনদ অনলাইনে যাচাই করার পর চাইলে এটি প্রিন্ট করে নিতে পারবেন। অর্থাৎ, জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন। নিচের ধাপে বিস্তারিত দেখানো হয়েছে।
ধাপ ৬ – জন্ম নিবন্ধন ডাউনলোড
জন্ম সনদের তথ্য যাচাই করার পর তথ্যগুলো দেখতে পাবেন। জন্ম সনদের অনলাইন কপি pdf ডাউনলোড করতে কম্পিউটার থেকে CTRL বাটন প্রেস করে ধরে P বাটন প্রেস করতে হবে। তাহলে, পপআপ আসবে। এখানে, জন্ম সনদটির কপি সরাসরি প্রিন্ট করে নিতে পারবেন অথবা পিডিএফ কপি ডাউনলোড করে নিতে পারবেন।
যদি মোবাইল থেকে BDRIS Check করে থাকেন, তাহলে ব্রাউজারের উপরে ডান দিকে 3 Dot আইকনে ক্লিক করুন। অতঃপর, Share বাটনে ক্লিক করুন। এরপর, PDF অপশনটি সিলেক্ট করুন। তারপর ইন্সট্রাকশন মেনে পিডিএফ ফাইলটি আপনার ফোনের ফাইল ম্যানেজারে সেভ করে নিতে পারবেন।

এখানে দেখানো পদ্ধতিগুলো অনুসরণ করে যেকোনো ব্যক্তির জন্ম সনদের তথ্য যাচাই করার পাশাপাশি জন্ম সনদ অনলাইন করা হয়েছে কিনা সেটি দেখতে পারবেন। তবে, জন্ম সনদের তথ্য চেক করার সময় যদি Record Not Found লেখা আসে, তবে তথ্যগুলো ভুল আছে কিনা যাচাই করে দেখুন।
তথ্য সঠিক থাকার পরেও যদি Record Not Found লেখা আসে, এর অর্থ হচ্ছে জন্ম সনদটি এখনো ডিজিটাল করা হয়নি। এছাড়া, ১৩ ডিজিটের নাম্বার হলে জন্ম সনদের তথ্য যাচাই করতে পারবেন না।
জন্ম সনদের তথ্য খুঁজে না পেলে সিটি কর্পোরেশন বা ইউনিয়ন পরিষদ থেকে সনদটি ডিজিটাল করে নিন। তাহলে, পরবর্তীতে অনলাইনে তথ্য যাচাই করলে তা খুঁজে পাবেন।
এই পদ্ধতিটি যদি বুঝতে অসুবিধা হয়, তবে নিচের ভিডিওটি দেখুন। এখানে উক্ত পদ্ধতিটি আরও সহজভাবে দেখানো হয়েছে।
সারকথা
অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করার পদ্ধতি এবং জন্ম নিবন্ধনের অনলাইন কপি ডাউনলোড করার পদ্ধতি দেখানো হয়েছে এই পোস্টে। লেখা পড়ে বুঝতে অসুবিধা হলে ভিডিওটি দেখুন।