ভোটার এলাকা পরিবর্তন করার নিয়ম | NID Form 13

ভোটার এলাকা পরিবর্তন করতে চাচ্ছেন কিন্তু নিয়ম জানেন না? NID Form 13 পূরণ করে নির্বাচন কমিশন অফিসে জমা দিয়ে সহজেই ভোটার এলাকা পরিবর্তন করতে পারবেন।

অনেকেই চাকুরী সহ বিভিন্ন কারণে স্থায়ী ঠিকানা থেকে দূরে থাকেন। এছাড়াও, অন্যান্য অনেক কারণেই বর্তমান ঠিকানায় ভোটার এলাকা ট্রান্সফার করে নিয়ে যেতে হয়। ভোটার এলাকা পরিবর্তন করা হলে বর্তমান ঠিকানায় ভোট প্রদান করতে পারবেন।

যারা পূর্বের ভোটার স্থান পরিবর্তন করতে চাচ্ছেন, তারা পোস্টটি শেষ অব্দি পড়ুন।

ভোটার এলাকা পরিবর্তন করতে কি কি লাগে

ভোটার এলাকা পরিবর্তন করতে NID Form 13 প্রয়োজন হবে। এই ফরমটি অনলাইন থেকে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে। অতঃপর, ফরমটি পূরণ করে সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। যা যা জমা দিতে হবে —

  • NID Form 13 ।
  • এনআইডি কার্ডের ফটোকপি।
  • বর্তমান ঠিকানার নাগরিকত্ব সনদপত্র।
  • বর্তমান ঠিকানার ইউটিলিটি বিলের কপি (গ্যাস/বিদ্যুৎ/পানি বিল/ট্যাক্স রশিদ/বাড়ি ভাড়া ইত্যাদি)।
  • বর্তমান ঠিকানায় স্বামী/স্ত্রী/পিতা/মাতা/ভাই/বোন এর এনআইডি কপি।
  • NID Form 13 এর দ্বিতীয় পৃষ্ঠায় বর্তমান ঠিকানার কাউন্সিলর/চেয়ারম্যান এর নাম, স্বাক্ষর, সিল এবং NID নাম্বার থাকতে হবে।

এসব ছাড়াও নির্বাচন কমিশন অফিস থেকে অন্যান্য কাগজপত্র চাওয়া হলে সেগুলো এনআইডি ফরম ১৩ এর সাথে সংযুক্ত করে জমা দিতে হবে। বিস্তারিত পদ্ধতি নিচে দেখুন।

ভোটার এলাকা পরিবর্তন করার নিয়ম

ভোটার এলাকা পরিবর্তন করতে NID Form 13 পূরণ করতে হবে। এজন্য, আপনার ভোটার আইডি কার্ডের তথ্য অনুযায়ী ফরমটি পূরণ করুন। তবে, বর্তমান ঠিকানার জায়গায় আপনি যে এলাকাতে ভোটার এলাকা বানাতে চাচ্ছেন, সেটি দিতে হবে। অর্থাৎ, বর্তমান ঠিকানা দিতে হবে।

এনআইডি ফরম ১৩ পূরণ করার পর প্রয়োজনীয় যেসব কাগজপত্র চাওয়া হয়েছে, সেগুলো উক্ত ফরমের সাথে সংযুক্ত করতে হবে। অতঃপর, ফরমটি আপনার বর্তমান ঠিকানার নির্বাচন কমিশন অফিসে জমা দিতে হবে। তাহলে, ফরম জমা দেয়ার ৭ থেকে ১৫ দিনের মাঝে আপনার বর্তমান ঠিকানা পরিবর্তন হয়ে যাবে।

ভোটার এলাকা পরিবর্তন হলে আপনার এনআইডি প্রোফাইলে লগইন বা এনআইডি একাউন্ট রেজিস্টার করুন। অতঃপর, প্রোফাইল থেকে ২৩০ টাকা ফি প্রদান করে ভোটার আইডি কার্ড রি ইস্যু আবেদন করুন। রি ইস্যু আবেদন অনুমোদন হলে বর্তমান ঠিকানা সহ ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন।

যারা চাকুরীসহ বিভিন্ন কারণে স্থায়ী ঠিকানা থেকে দূরে আছেন, কিন্তু ভোট দিতে পারছেন না। তারা এই পদ্ধতি অনুসরণ করে ভোটার এলাকা চেঞ্জ করে বর্তমান ঠিকানায় ভোট প্রদান করতে পারবেন।

ভোটার এলাকা পরিবর্তন ফরম ১৩ pdf download

ভোটার এলাকা পরিবর্তন করতে এনআইডি ফরম ১৩ পূরণ করতে হয়। এই ফরমটি অনলাইন থেকে ডাউনলোড করতে হবে। তারপর, প্রিন্ট করে সেটিতে ভোটার আইডি কার্ড অনুযায়ী সকল তথ্য পূরণ করতে হবে। আপনাদের সুবিধার্থে নিম্নে এই ফরমটির পিডিএফ ফাইল সংযুক্ত করে দেয়া হয়েছে।

এখানে Download বাটনে ক্লিক করে ফরমটি আপনার ফোন বা কম্পিউটারে ডাউনলোড করে নিন। অতঃপর, এটি প্রিন্ট করে নিন।

ভোটার এলাকা পরিবর্তন করতে কতদিন সময় লাগে

ভোটার এলাকা পরিবর্তন করতে ৭ দিন থেকে ১৫ দিন পর্যন্ত সময় লাগে। এনআইডি ফরম ১৩ পূরণ করার পর সেটির সাথে প্রয়োজনীয় কাগজপত্র নির্বাচন কমিশন অফিসে জমা দেয়ার পর ৭ দিন থেকে ১৫ দিন পর্যন্ত সময় লাগে। এর মাঝেই আবেদন অনুমোদন হয়ে যায়।

ভোটার এলাকা পরিবর্তন ফি

ভোটার এলাকা পরিবর্তন করতে কোনো ফি প্রয়োজন হবেনা। এনআইডি ফরম ১৩ পূরণ করার পর সেটি নির্বাচন কমিশন অফিসে জমা দিতে হবে। এর ৭ থেকে ১৫ দিনের মাঝে এলাকা পরিবর্তন হলে এনআইডি কার্ড রি-ইস্যু করার জন্য ২৩০ টাকা ফি প্রদান করতে হবে।

অর্থাৎ, নতুন ভোটার আইডি কার্ড পেতে ২৩০ টাকা ফি প্রদান করতে হবে। নতুন ভোটার আইডি কার্ডে বর্তমান ঠিকানা দেয়া থাকবে। এছাড়া আর কোনো ফি প্রয়োজন হবেনা।

সারকথা

NID Form 13 পূরণ করার নিয়ম বা ভোটার এলাকা পরিবর্তন করার নিয়ম দেখানো হয়েছে এই পোস্টে। যারা বর্তমান ঠিকানা পরিবর্তন করতে ইচ্ছুক, তারা পোস্টে দেখানো পদ্ধতি অনুসরণ করলে আপনাদের ভোটার এলাকা বর্তমান ঠিকানায় ট্রান্সফার করে নিয়ে আসতে পারবেন।

সম্পর্কিত তথ্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *