স্মার্ট কার্ডের মেয়াদ কত বছর? সঠিক তথ্য জানুন

জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট আইডি কার্ডের মেয়াদ ১৫ বছর। অর্থাৎ, এনআইডি কার্ড বিতরণের দিন থেকে শুরু করে পরবর্তী ১৫ বছর অব্দি এটির মেয়াদ থাকবে।

ভোটার নিবন্ধন করার পর পাওয়া ভোটার আইডি কার্ডের অনলাইন কপি কিংবা সরকার কর্তৃক বিতরণ করা স্মার্ট এনআইডি কার্ডের নির্দিষ্ট মেয়াদ রয়েছে। মেয়াদ উত্তীর্ণ হলে এটি আবারও রিনিউ করতে হয়।

স্মার্ট কার্ডের মেয়াদ বা ভোটার আইডি কার্ডের মেয়াদ কত বছর জানতে পোস্টটি শেষ অব্দি পড়ুন।

স্মার্ট কার্ডের মেয়াদ কত বছর

স্মার্ট আইডি কার্ডের মেয়াদ ১৫ বছর। অর্থাৎ, যে তারিখে স্মার্ট কার্ডটি ইস্যু করা হয়েছে, সেদিন থেকে শুরু করে পরবর্তী ১৫ বছরের জন্য এটির মেয়াদ রয়েছে। মেয়াদ উত্তীর্ণ হলে স্মার্ট কার্ডটি আবারও রিনিউ আবেদন করতে হবে। রিনিউ আবেদন করার জন্য নির্ধারিত ফি প্রদান করতে হবে।

জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০ অনুযায়ী কোনো নাগরিককে প্রদানকৃত জাতীয় পরিচয়পত্রের মেয়াদ হবে এটি প্রদানের পর হতে ১৫ বছর। জাতীয় পরিচয়পত্রের মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে কিংবা মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর নির্বাচন কমিশনের নিকট রিনিউ আবেদন করা যাবে।

রিনিউ আবেদন করার জন্য নির্ধারিত ফি প্রদান করতে হবে। অনলাইনে নির্বাচন কমিশনের ওয়েবসাইট https://services.nidw.gov.bd ওয়েবসাইট ভিজিট করে এনআইডি একাউন্ট রেজিস্টার করুন। এরপর, প্রোফাইলের ভিতর থেকে রিনিউ আবেদন করতে পারবেন।

জাতীয় পরিচয় পত্রের মেয়াদ কত বছর

জাতীয় পরিচয়পত্রের মেয়াদ ১৫ বছর। এটি জাতীয় পরিচয়পত্রের অনলাইন কপি কিংবা প্লাস্টিকের স্মার্ট আইডি কার্ডের ক্ষেত্রেও প্রযোজ্য। এনআইডি কার্ড ইস্যু করার তারিখ হতে পরবর্তী ১৫ বছরের জন্য এটির মেয়াদ থাকবে। মেয়াদ উত্তীর্ণ হলে নির্বাচন কমিশনের নিকট আবেদন করে রিনিউ করা যাবে।

জাতীয় পরিচয় পত্র রিনিউ আবেদন করার জন্য নির্ধারিত ফি প্রদান করতে হবে। আপনার স্মার্ট আইডি কার্ড বা এনআইডি কার্ডের অনলাইন কপির মেয়াদ জানতে আইডি কার্ডটির পিছন সাইডে তাকান। সেখানে আইডি কার্ডটি ইস্যু করার তারিখ উল্লিখিত আছে। এই তারিখ হতে পরবর্তী ১৫ বছর অব্দি আইডি কার্ডটির মেয়াদ রয়েছে।

অনেক জায়গায় এনআইডি কার্ডের মেয়াদ ১০ বছর বলা হয়। তবে, জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০ অনুযায়ী প্রতিটি নাগরিককে প্রদান করা আইডি কার্ডের মেয়াদ ১৫ বছর।

জাতীয় পরিচয়পত্রের মেয়াদ শেষ হয়?

হ্যাঁ, জাতীয় পরিচয়পত্রের মেয়াদ শেষ হয়। আইডি কার্ড ইস্যু করার তারিখ হতে পরবর্তী ১৫ বছর অব্দি এটির মেয়াদ থাকে। উক্ত ১৫ বছর পেড়িয়ে গেলে আইডি কার্ডটির মেয়াদ উত্তীর্ণ হয়। তাই, যেকোনো আইডি কার্ডের মেয়াদ উত্তীর্ণের তারিখ জানতে আইডি কার্ডের ইস্যু করার তারিখের সাথে ১৫ বছর যুক্ত করুন।

এনআইডি কার্ডের মেয়াদ শেষ হলে করণীয়

এনআইডি কার্ডের মেয়াদ শেষ হলে নির্বাচন কমিশনে আইডি কার্ডটি নবায়ন করার জন্য আবেদন করতে হবে। সরাসরি অনলাইনে আইডি কার্ড নবায়নের জন্য আবেদন করতে পারেন অথবা নির্বাচন কমিশনের অফিসে যোগাযোগ করেও আবেদন করতে পারেন।

অনলাইনে আবেদন করার ক্ষেত্রে অবশ্যই আপনার একটি এনআইডি একাউন্ট থাকতে হবে। এনআইডি একাউন্ট নিবন্ধন করার পর প্রোফাইল থেকে আবেদন করতে পারবেন।

সারকথা

স্মার্ট এনআইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্রের মেয়াদ ১৫ বছর। এটি ইস্যু করার তারিখ হতে পরবর্তী ১৫ বছর মেয়াদ থাকে। মেয়াদ উত্তীর্ণ হলে আবারও রিনিউ করতে হয়।

সম্পর্কিত তথ্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *