১০ সংখ্যার এনআইডি নাম্বার থেকে ১৭ সংখ্যার এনআইডি নাম্বার বের করতে চাচ্ছেন? অথবা, ১০ সংখ্যার এনআইডি নাম্বার থেকে ১৩ সংখ্যার এনআইডি নাম্বার বের করতে চাচ্ছেন? তাহলে এই পোস্টটি আপনার জন্যই।
বিভিন্ন কারণে ১৩ সংখ্যা বা ১৭ সংখ্যার এনআইডি নাম্বার প্রয়োজন হয়। অনেক জায়গায় এনআইডি কার্ডের ১৩ ডিজিট বা ১৭ ডিজিট প্রয়োজন হয়। কিন্তু, বর্তমানে সব এনআইডি কার্ড ১০ ডিজিটের হওয়ার কারণে অনেকেই সমস্যায় পড়েন।
তাই, কীভাবে ১০ ডিজিটের NID থেকে ১৩ বা ১৭ ডিজিটের এনআইডি নাম্বার বের করতে হয় জানতে শেষ অব্দি পড়ুন।
আলোচিত বিষয়বস্তু
১০ সংখ্যার NID থেকে ১৭ সংখ্যার এনআইডি
গুগল থেকে প্লে স্টোরে Barcode Scanner লিখে সার্চ করুন। এরপর, যেকোনো একটি অ্যাপ ইনস্টল করুন। অতঃপর, অ্যাপটি ওপেন করুন এবং সকল পারমিশন দিন। তাহলে, অ্যাপের ভিতর থেকে ক্যামেরা ওপেন হবে। এখন, আপনার এনআইডি কার্ডের পিছনের বারকোডটি স্ক্যান করুন।

স্ক্যান করার পর অ্যাপের ভিতর থেকে বেশ কিছু কোড দেখতে পাবেন। এখানে, <pin> </pin> এই দুই লেখার মাঝে ১৭ ডিজিটের নাম্বার দেখতে পাবেন। এটিই হচ্ছে আপনার এনআইডি কার্ডের ১৭ ডিজিটের নাম্বার।
এই পদ্ধতিতে যেকোনো এনআইডি কার্ডের পিছনের বারকোড স্ক্যান করে ১৭ ডিজিটের এনআইডি নাম্বার বের করে ফেলতে পারবেন।
10 সংখ্যার এনআইডি থেকে 13 সংখ্যার এনআইডি
10 সংখ্যার এনআইডি থেকে 13 সংখ্যার এনআইডি নাম্বার বের করতে একই পদ্ধতিতে গুগল প্লে স্টোরে Barcode Scanner লিখে সার্চ করে যেকোনো একটি অ্যাপ ইনস্টল করুন। অ্যাপটি ওপেন করুন এবং সকল পারমিশন প্রদান করুন। অতঃপর, ক্যামেরা ওপেন হলে এনআইডি কার্ডের পিছনের বারকোড স্ক্যান করুন।
বারকোড স্ক্যান করার পর বেশ কিছু কোড দেখতে পারবেন। এখানে, <pin> </pin> লেখার মাঝে ১৭ ডিজিটের কোড দেখতে পাবেন। এই কোডগুলোর শুরুর ৪টি কোড বাদ দিলে আপনার এনআইডি কার্ডের ১৩ ডিজিটের নাম্বার পেয়ে যাবেন।
অর্থাৎ, ১৭ ডিজিটের এনআইডি নাম্বার বের করার পর শুরুর ৪টি ডিজিট বাদ দিলে ১৩ ডিজিটের এনআইডি নাম্বার বের হবে। উক্ত ৪টি ডিজিট হচ্ছে আপনার জন্ম সাল।
১৩ সংখ্যার এনআইডি থেকে ১৭ সংখ্যার এনআইডি
উপরোক্ত পদ্ধতি অনুসরণ করে কিংবা অন্য কোনোভাবে যদি আপনার কাছে এনআইডি কার্ডের ১৩ ডিজিটের নাম্বার থাকে, তাহলে সহজেই ১৭ ডিজিটের নাম্বার বের করতে পারবেন। এজন্য, ১৩ ডিজিটের এনআইডি কার্ডের নাম্বারের শুরুতে উক্ত এনআইডি কার্ডের তথ্য অনুযায়ী জন্ম সাল লিখুন।
অর্থাৎ, আপনার এনআইডি কার্ডের নাম্বার যদি হয় 9273662718299 এবং জন্ম তারিখ হয় 2001 , তবে, আপনার এনআইডি কার্ডের ১৭ ডিজিটের নাম্বারটি হবে 20019273662718299 ।
সারকথা
পোস্টে দেখানো পদ্ধতি অনুসরণ করে ১০ ডিজিটের যেকোনো এনআইডি কার্ড ব্যবহার করে উক্ত এনআইডি কার্ডের ১৩ ডিজিট বা ১৭ ডিজিটের নাম্বার বের করতে পারবেন। এছাড়াও, এনআইডি এবং জন্ম সনদ সংক্রান্ত বিভিন্ন তথ্য জানতে ওয়েবসাইটটি ঘুরে দেখুন।





