About Us

NIDBDRIS ওয়েবসাইটে ভোটার আইডি কার্ড এবং জন্ম নিবন্ধন সনদ সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়। জন্ম নিবন্ধন সনদ আবেদন করার পদ্ধতি থেকে ভোটার আইডি কার্ড আবেদন করার পদ্ধতি সব জানতে পারবেন আমাদের ওয়েবসাইটে।

জন্ম নিবন্ধন সনদ যাচাই করা, আবেদন করা এবং সংশোধন করার সময় আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। এছাড়াও, অনেকেই কীভাবে আবেদন করতে হয় বা যাচাই করতে হয় সেটি জানেন না। তাই, অনলাইনে BDRIS সেবা কীভাবে নিতে হয় সেসব তথ্য নিয়ে ব্লগ পোস্ট প্রকাশ করা হয়েছে আমাদের এই ওয়েবসাইটে।

ভোটার আইডি কার্ডের জন্য আবেদন করা, ভোটার আইডি কার্ড তৈরি হয়েছে কিনা চেক করা কিংবা ভোটার আইডি কার্ড অনলাইনে ডাউনলোড করার পদ্ধতি নতুন ভোটাররা জানেন না। এছাড়াও, ভোটার আইডি কার্ড সংক্রান্ত বিভিন্ন সেবা কীভাবে নিতে হয় তা অনেকেরই অজানা।

তাই, ঘরে বসে কীভাবে অনলাইনে ভোটার আইডি কার্ড সংক্রান্ত সেবা নিতে হয় সেসব তথ্য আলোচনা করা হয়েছে আমাদের এই ওয়েবসাইটে।

জন্ম নিবন্ধন সনদ এবং ভোটার আইডি কার্ড সংক্রান্ত যেকোনো তথ্য জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। তথ্য জানতে ওয়েবসাইটের সার্চ বাটনে ক্লিক করে যে বিষয়টি সম্পর্কে জানতে চান, সেটি লিখে এন্টার করুন। উক্ত বিষয়ে কোনো ব্লগ পোস্ট থাকলে সেটি দেখতে পাবেন।

আমাদের ওয়েবসাইটে কোনো তথ্য খুঁজে না পেলে Contact Us পেজটি ভিজিট করে আমাদের সাথে যোগাযোগ করুন। এছাড়াও, আমাদের ওয়েবসাইট সংক্রান্ত যেকোনো তথ্য জানতে বা যেকোনো অভিযোগ জানাতে উক্ত পেজটি ভিজিট করে ফরম পূরণ করে সাবমিট করুন।

আমাদের লক্ষ্য

আমাদের লক্ষ্য NIDBDRIS ওয়েবসাইটে জন্ম নিবন্ধন সনদ এবং ভোটার আইডি কার্ড সংক্রান্ত সকল তথ্য প্রকাশ করা। অর্থাৎ, এই দুইটি সেক্টরে যত সমস্যা রয়েছে, সেসব সমস্যা কীভাবে সমাধান করে একজন নাগরিক তার সেবা বুঝে নিতে পারেন, সেসব নিয়ে তথ্য প্রকাশ করা।

দেশের সকল প্রান্তের মানুষ যেন জন্ম সনদ এবং ভোটার আইডি কার্ড সংক্রান্ত তথ্য সার্চ করে সহজেই হাতের নাগালে পেতে পারে এজন্য আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি।